
হাওড়া, ১৬ এপ্রিল : ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কারণে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল -শক্তিগড় শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। কিছু ট্রেনের যাত্রাপথও বদল করা হচ্ছে রেল লাইনে কাজের জন্য। প্রায় এক মাস ধরে (১৭ এপ্রিল থেকে ১৯ মে) পর্যন্ত এই সমস্যা চলবে বলে জানানো হয়েছে। এর ফলে যাত্রীদের আবারও সমস্যার মধ্যে পড়তে হতে পারে বলে মনে করছেন নিত্যযাত্রীদের একাংশ।
১৭ এপ্রিল বর্ধমান থেকে ০৩০৫২ নম্বর ট্রেনটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, ২৯ এপ্রিল, ৪ মে, ৬ মে, ৮ মে, ১১ মে, ১৩ মে, ১৪ মে, ১৬ মে, এবং ১৮ মে বর্ধমান থেকে ০৩০৫২ এবং হাওড়া থেকে ৩৭৮৫৭ ট্রেনগুলি বাতিল করা হচ্ছে
১৮ এপ্রিল, ৩০ এপ্রিল, ৫ মে, ৭ মে, ৯ মে, ১২ মে, ১৪ মে, ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে হাওড়া থেকে বাতিল থাকছে ০৩০৫১ নম্বর ট্রেনটি। ব্যান্ডেল থেকে ৩৭৭৮১ নম্বর ট্রেন বাতিল থাকে ওই দিনে। একই সঙ্গে বর্ধমান থেকেও বাতিল থাকবে ৩৭৭৮২ এবং ৩৭৮১২ নম্বর ট্রেনগুলি বাতিল থাকবে ওই দিনগুলিতে।
পাশাপাশি রেলের এই কাজের জন্য ব্যাহত হচ্ছে দূরপাল্লার ট্রেন পরিষেবাও। ২৯ এপ্রিল, ৪ মে, ৬ মে, ৮ মে, ১১ মে, ১৩ মে, ১৪ মে, ১৬ মে এবং ১৮ মে আপ ১৩০২৭ হাওড়া – আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস বাতিল থাকছে। একইসঙ্গে ১৩০২৮ ডাউন আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রসও বাতিল থাকছে ৩০ মে, ৫ মে, ৭ মে, ৯ মে, ১২ মে, ১৪ মে, ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে।
বেশ কিছু মেইল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও বদল করা হচ্ছে রেলের কাজের জন্য। হাওড়া-মোকামা এক্সপ্রেস এবং মোকামা-হাওড়া এক্সপ্রেস মেইন লাইনের বদলে কর্ড লাইন দিয়ে চলাচল করবে। গৌড় এক্সপ্রেসও ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ- নিউ ফারাক্কা রুটে চলাচল করবে
