
কলকাতা, ২৫ সেপ্টেম্বরঃ এই শরতেও বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। আর বৃষ্টির ফলে শহরের রাস্তায় ট্রাফিকের গতি যে কিছুটা স্লথ হবে সেটা তো স্বাভাবিক। এছাড়াও বহু মানুষজন এ শহর কলকাতায় আসেন নানা প্রান্ত থেকে। কেউ আসেন রোজগারের তাগিদে, কেউ বা আসেন চিকিৎসা করাতে আবার কেউ বা আসে ভ্রমণের জন্যে।
যারা রোজগারের তাগিদ এই শহরে আসেন তাঁদের নানা সময়ই মহানগরীর রাজনৈতিক মিছিল বা কোনো জন সমাবেশের কবলে পড়তে হয়। তবে আজ ঠিক কেমন থাকবে কলকাতার ট্রাফিকের হালচাল? লালবাজার ট্রাফিক কন্ট্রোলরুম সূত্রে খবর, আজ এখনও পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ আর আর অ্যাভিনিউতে একটি জমায়েত রয়েছে। সেই কারণে হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে ছোট ছোটো মিছিল যেতে পারে। ওই কর্মসূচিতে হাজার দুয়েক মানুষের জামায়েত হতে পারে বলে জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। এর জেরে সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যস্ত সময়ে তৈরি হতে পারে যানজট। যদিও কলকাতা ট্রাফিক পুলিশ অবশ্য যান চলাচল মসৃণ রাখার জন্য প্রয়োজনী সমস্ত ব্যবস্থাই গ্রহণ করেছে।
