Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Weather forecast of bengal: তিলোত্তমায় ফিরেছে ভ্যাপসা গরম, অস্বস্তির মধ্যেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

Hot weather returns to Kolkata
Hot weather returns to Kolkata

 

কলকাতা, ৩০ মে: আবারও ভ্যাপসা গরম ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গরমের অস্বস্তিও ফিরেছে। তবে, এই অস্বস্তির মধ্যেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১ জুন, শনিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ১ জুন থেকে পরপর চার দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.০ ডিগ্রি বেশি।

আগামী শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি হতে পারে। কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে ওই দু’দিনই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে দু’দিনই হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

উত্তরবঙ্গে এখন ভারী বৃষ্টি চলছে। ঘূর্ণিঝড় উত্তর দিকে সরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় তার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে উত্তরের জেলাগুলিতেও। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দার্জিলিং এবং কালিম্পঙেও।

You might also like!