kolkata

3 years ago

Heimanti : হৈমন্তীর একের পর এক বাড়ি-অফিসের হদিশ

Heimanti
Heimanti

 

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি   : হাওড়ায় বাপের বাড়ি, ডালহাউসিতে অফিস আর বেহালায় ফ্ল্যাট। হাওড়ায় বাপের বাড়ির পর শুক্রবার খোঁজ মিলেছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বেহালার ফ্ল্যাটের। সেখানে গিয়েও অবশ্য তাঁদের হদিশ মেলেনি।

কে কে থাকতেন ওই ফ্ল্যাটে ? প্রতিবেশীদের কথা থেকে জানা গেল, তাঁরা জানুয়ারির তৃতীয় সপ্তাহ অবধি এই ফ্ল্যাটেই থাকতেন। গোপাল দলপতি ও হৈমন্তী দুজনে একসঙ্গেই থাকতেন ওই ফ্ল্যাটে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের পর আর থাকেননি তাঁরা। কাউকে কখনও আসতে-যেতেও দেখা যেত না। যদিও গোপাল দলপতি আগে দাবি করেছেন, তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে গিয়েছেন, যোগাযোগ নেই। অন্যদিকে, ওই মহিলার পরিবার দাবি করেছেন, তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার জানা গিয়েছে মুম্বইতে নরিম্যান পয়েন্টেও আছে হৈমন্তীর অফিস।

You might also like!