kolkata

3 years ago

Heatwave in West Bengal : তীব্র গরমে কাহিল কলকাতা, আপাতত দক্ষিণবঙ্গে জারি থাকবে তাপপ্রবাহ

Heatwave in West Bengal
Heatwave in West Bengal

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গ্রীষ্মের দাপটে বিপর্যস্ত জনজীবন। আপাতত চৈত্রের দহনজ্বালা থেকে নিস্তার নেইই বঙ্গ বাসীর। আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে তাপমাত্রা।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলা নববর্ষের দিনও পরিবর্তন হবে না পরিস্থিতির। 

শুষ্ক আবহাওয়া এবং অস্বস্তিকর গরম নাজেহাল সাধারন জীবন যাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মতো কলকাতাতেও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সল্টলেকে পারদ ছুঁয়েছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াসে। মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরমে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে। উল্লেখ্য, এ বার এপ্রিলের গরমেই কলকাতা এবং সংলগ্ন এলাকার পারদ ৪০ ডিগ্রির ঘরে পৌঁছল।

শুক্রবার সকাল থেকেই রোদের দাপট জারি ছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতার তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। পারদ ছুঁতে পারে ৪১ ডিগ্রির আশপাশে। তবে, উত্তরবঙ্গে আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে খুব প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। গরমে সুতির পোশাক, রোদচশমা, টুপি, ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ঠান্ডা জল চোখেমুখে দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

You might also like!