Breaking News

 

kolkata

3 years ago

Abhishek-Rujira Banerjee : সুপ্রিম কোর্টে ফের পেছোচ্ছে অভিষেক-রুজিরার আবেদনের শুনানি

Abhishek Banerjee  -   Rujira banerjee
Abhishek Banerjee - Rujira banerjee

 

কলকাতা, ১২ জানুয়ারি : ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ফের পেছল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরার আবেদনের শুনানি। শুক্রবার তাঁর মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও, সেই সম্ভাবনা নেই বলে জানাচ্ছে শীর্ষ আদালতের ওয়েবসাইট।

অনেক সময়ই শুনানির সম্ভাব্য দিন পরিবর্তন হয়ে যায়। কোনও এক পক্ষের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলার শুনানির দিনবদল নিয়ে আর্জি জানাতে পারেন। সে ক্ষেত্রে আদালত মামলার শুনানি এগিয়ে বা পিছিয়ে দিতে পারে।

ওয়েবসাইট জানাচ্ছে, আগামী ৩১ জানুয়ারি শুনানির তালিকায় মামলাটি নথিভুক্ত হতে পারে। এই দিনটিকেই মামলার সম্ভাব্য শুনানির দিন হিসাবে ধার্য করা হয়েছে। ওই দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে অভিষেকের আবেদনের।

গত বছর ডিসেম্বর মাসে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছিল। সেই সময় ১৩ জানুয়ারি এই মামলার ‘সম্ভাব্য শুনানির দিন’ বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এখন আবার মামলার শুনানির ‘নতুন সম্ভাব্য দিন’ জানাল শীর্ষ আদালত।


You might also like!