kolkata

2 years ago

Mosquito-Borne Diseases: বর্ষার সাথে সাথে মশাবাহিত রোগ নিয়ে ক্রমেই বাড়ছে চিন্তা

Mosquito-Borne Diseases (Symbolic Picture)
Mosquito-Borne Diseases (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতি বছরই বর্ষার মরসুমে মশা বাহিত রোগের কারনে মৃত্যু হয় রাজ্য বাসীর। প্রতি বছর সেই মৃতের সংখ্যা বাড়তেই থাকে। বর্ষা শুরু হতেই বেশ আতঙ্কে আমজনতা,প্রশ্ন প্রতি বছরের মতই কী এ বছরও আতঞকে কাটবে বর্ষার মরসুম? 

তবে কলকাতাপুরসভার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে মশাবাহিত রোগ দূর করতে প্রতিটি ওয়ার্ডের বাড়ি ও তার আশপাশে জল জমা রুখতে পুর স্বাস্থ্যকর্মীরা নিয়মিত পরিদর্শনে যাচ্ছেন। ফলে, এ বছর ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে তাঁদের আশ্বাস। 

গত বছরে ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত কলকাতা পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৬০৫২। সরকারি হিসাবে১১ জনের মৃত্যু হলেও বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা দ্বিগুণের বেশি। ২০২২ সালে উত্তর কলকাতার১-৭ নম্বর বরো এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১৪২৫। দক্ষিণের ৮-১৪ নম্বর বরোএলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪৬২৭। অর্থাৎ, দক্ষিণে ডেঙ্গির সংক্রমণ ছিল ঊর্ধমুখী। 

পুর পরিসংখ্যান অনুযায়ী, উত্তর কলকাতায় খালি জমি৩৮৩টি (১.৯%)। দক্ষিণ কলকাতায় খালি জমির সংখ্যা ৩০৩৮টি (৭৮.৮%)। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বছরভর কাজ করে ভেক্টর কন্ট্রোল বিভাগ। ওই বিভাগ দক্ষিণকলকাতায় ফাঁকা জমি, পুকুর, পরিত্যক্ত বাড়ি ইত্যাদিতে মশার লার্ভা যাতে জন্মাতে না পারে, সে দিকে এখন নজরদারি রাখছে বলে দাবি পুরসভার স্বাস্থ্য বিভাগের।পুরসভার স্বাস্থ্য বিভাগের এক কর্তার মতে, ‘‘সবার সম্মিলিত সচেতনতাতেই মশাবাহিত রোগ সম্পূর্ণ দূরীকরণ সম্ভব। কোথাও মশার লার্ভা জন্মাতে দিলে চলবে না।’’ 

You might also like!