kolkata

3 years ago

WB Governor CV Ananda Bose : কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'সারপ্রাইজ ভিজিট'রাজ্যপালের

CV Anand Bose
CV Anand Bose

 

কলকাতা, ১০ এপ্রিল  : হঠাৎ করে কোনও নোটিস ছাড়াই কলকাতা বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে গেলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস । উপাচার্য, রেজিস্ট্রার আসার আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে যান আচার্য। রাজ্যপাল আসার খবর পেয়ে তড়িঘড়ি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছন উপাচার্য। কেন আচমকা বিশ্ববিদ্যালয়ে আসা উপাচার্যের, সে বিষয়ে অবশ্য কিছুই বলেননি রাজ্যপাল।

এদিকে, রাজ্যপালের ক্যাম্পাসে আসার খবর পেয়ে তড়িঘড়ি রওনা দেন উপাচার্য ও রেজিস্ট্রার। এই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট ও সিন্ডিকেট রুম ঘুরে দেখেন রাজ্যপাল। রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রায় ৩০ মিনিট বাদে ক্যাম্পাসে ঢোকেন উপাচার্য ও রেজিস্ট্রার। এর পরে রাজ্যপাল ক্যাম্পাসে ১০ মিনিট ছিলেন।

কেন এমন আচমকা বিশ্ববিদ্যালয়ে এলেন রাজ্যপাল, সে বিষয়ে অবশ্য তিনি কিছুই বলেননি এখনও। তবে সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্কৃতি দেখাই তাঁর উদ্দেশ্য ছিল। তবে রেজিস্ট্রার ও উপাচার্য দেরি করে আসায় তা সম্ভব হয়নি শেষমেশ।

বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি করা হয়েছে, রাজ্যপাল আসার ব্যাপারে কোনও খবর ছিল না তাদের কাছে। উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা অবশ্য জানিয়েছেন, রাজ্যপাল যেহেতু বিশ্ববিদ্যালয়ের আচার্য, তাই তিনি যে কোনও সময় যে কোনও বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যেতেই পারেন।


You might also like!