
কলকাতা, ৩ জুলাই: কোচবিহার তথা উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। সোমবার সকালেই কোচবিহার থেকে পদাতিক এক্সপ্রেসে চেপে শিয়ালদহ স্টেশনে নামেন রাজ্যপাল ডঃ বোস। কলকাতায় ফিরেই সোজা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর উদ্দেশে রওনা হয়েছেন রাজ্যপাল। এদিন সকালে কলকাতায় ফেরার পর অল্প সময়ের জন্য বিশ্রাম নেন রাজ্যপাল, তিনি রাজভবনে পর্যন্ত যাননি।
সোমবার সকালে রাজ্যপাল যখন শিয়ালদহ স্টেশনে আসেন, তখন স্টেশন চত্বরে ভিড় বেশ ভালোই ছিল। উপস্থিত মানুষজনের উদ্দেশে হাত নাড়েন রাজ্যপাল বোস। উল্লেখ্য, ভাঙড়, ক্যানিং, কোচবিহারের পর এবার বাসন্তীতে যাচ্ছেন রাজ্যপাল। কোচবিহার থেকে সকালে ফিরেই এদিন বাসন্তীতে যাচ্ছেন তিনি। নিহত যুব তৃণমূল নেতার বাড়িতে যাবেন রাজ্যপাল।
