kolkata

3 years ago

CV Ananda Bose : উত্তরবঙ্গে উপাচার্য নিয়োগে নজির বিহীন উদ্যোগ রাজ্যপালের

C V Anand Bose
C V Anand Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্কুলে নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সুবীরেশ ভট্টাচার্যকে সরে যেতে হয়। সেই থেকে ওই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই। সুবীরেশের গ্রেফতারির পরে ওমপ্রকাশ মিশ্রকে সেখানে অস্থায়ী উপাচার্য করা হয়েছিল। আপাতত তাঁকেই আরো ৪ সপ্তাহের জন্য বহাল থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। 

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সন্ধান কমিটির পেশ করা তিনটি নামের তালিকা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেছে নেন রাজ্যপাল নিজে, তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অন্য রকম কিছু ঘটতে চলেছে। সেখানে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সন্ধান কমিটির তৈরি তালিকার তিন জনের সঙ্গেই সরাসরি কথা বলতে চেয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এ ভাবে তালিকাভুক্ত তিন জনের সঙ্গে রাজ্যপালের সরাসরি কথা বলার নজির নেই বলে জানাচ্ছে শিক্ষা মহল।   

রাজ্যপাল বোস রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে একটি বৈঠকেরও ডাক দিয়েছেন। উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, ১৭ জানুয়ারি ওই বৈঠকে শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিবেরও থাকার কথা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ে সন্ধান কমিটি যে-তিন জনের নাম সুপারিশ করেছে, ১৮ জানুয়ারি তাঁদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল। তার পরেই তিনি উপাচার্য হিসেবে এক জনকে বেছে নেবেন বলে সূত্রের খবর। 

You might also like!