
কলকাতা, ১ নভেম্বর : তিনদিনের সফরে ফের উত্তরবঙ্গ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার রাতে থাকবেন শিলিগুড়ির রাজ্য সরকারি গেস্ট হাউসে। পরে সেখান থেকে যাবেন দার্জিলিঙের রাজভবনে।
সূত্রের খবর, বিকেলে সওয়া চারটার বিমানে কলকাতা থেকে তিনি শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন। সেখান থেকে পরে যাবেন দার্জিলিং। ৩ নভেম্বর শুক্রবার অথবা শনিবার তিনি ফের কলকাতা ফিরতে পারেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠকের উদ্দেশ্যেই তাঁর এই উত্তরবঙ্গ সফর বলেই রাজভবন সূত্রের দাবি। বুধবার শিলিগুড়িতে কাটালেও ২ নভেম্বর বৃহস্পতিবার তিনি দার্জিলিং রাজভবনে পৌঁছবেন।
