
কাকদ্বীপ, ২৬ নভেম্বর : দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বরফকল থেকে অ্যামোনিয়া গ্যাস লিকেজ করে অসুস্থ হয়ে পড়েছেন দু''জন। শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ কাকদ্বীপের হরিপুর-দাসপাড়ায় বরফ তৈরির কারখানায় গ্যাস লিকেজের ঘটনা ঘটে। অ্যামোনিয়া গ্যাস লিক করে দু''জন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন।
দমকল অফিসার গৌতম বিশ্বাস বলেছেন, সন্ধ্যা ৭.৩০ মিনিট নাগাদ বরফকল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল, প্রায় ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চলে আসে গ্যাস। কেন এমনটা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যে দু''জন অসুস্থ হয়েছেন তাঁদের অবস্থা গুরুতর নয় বলে জানা গিয়েছে।
