kolkata

2 years ago

Durga Puja Traffic : নবমীর সকাল থেকেই মণ্ডপমুখী মানুষ, জেনে নিন ট্রাফিকের হাল

Traffic of Kolkata (File picture)
Traffic of Kolkata (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ মহানবমী। আজই কার্যত উৎসবের শেষ দিন। আগামীকাল দশমী, মায়ের বিদায় বেলা। যদিও উৎসব প্রায় শেষ বেলায় পৌঁছলেও, উৎসাহের কিন্তু কোনওরকম খামতি নেই মানুষের মধ্যে। যার জেরে নবমীর সকালেও প্রচুর পরিমাণ মানুষ বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। শহর কলকাতার বিভিন্ন রাস্তায় সকাল থেকেই মানুষের ঢল, সাথে যান বাহন ও। তবে শহরের যানচলাচল ব্যবস্থা স্বাভাবিক ছন্দে রাখার চেষ্টা করেন কলকাতা ট্রাফিক পুলিশ কর্মীরা।

মানুষ যাতে নিয়ম মেনে রাস্তাঘাটে হাঁটাচলা করেন এবং গাড়ি চালান, সেই বিষয়েও সবসময় সতর্ক করা হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। মহালয়ার পর থেকেই কলকাতার রাস্তায় কার্যত জনস্রোত দেখা যায়। নবমীর সকালেও যা অব্যাহত। যদিও কলকাতা ট্রাফিক পুলিশ জানাচ্ছে, মহানবমীর দিন এখনও পর্যন্ত শহর কলকাতার যান চলাচল স্বাভাবিকই রয়েছে। কোথাও কোনওরকম দুর্ঘটানরা খবরও নেই। শহররে বড় পুজো মণ্ডপগুলির সামনে যাতে যানজট তৈরি না হয়, বা যান চলাচলের ক্ষেত্রে কোনওরকম বাধা সৃষ্টি না হয়, তার জন্য বিশেষ বিশেষ জায়গায় রয়েছে বাড়তি পুলিশকর্মী। ট্রাফিক আইন লঙ্ঘন করলেও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলছে ধরপাকড় ও জরিমানা।

আজ যেহেতু উৎসবের শেষ দিন, তাই শহরের বিভিন্ন রাস্তায় আরও ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে রয়েছে যানজট সৃষ্টিরও আশঙ্কা। যদিও সাধারণ মানুষ যাতে ঠাকুর দেখতে যাওয়া বা ঠাকুর দেখে নির্ঝঞ্ঝাটে বাড়ি ফিরতে পারেন, তার জন্য বিশেষ বাস পরিষেবা রেখেছে রাজ্য পরিবহণ দফতর। একইসঙ্গে রাতভর পরিষেবা চালু রেখেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষও।

You might also like!