
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেহ সংরক্ষণের জন্য ভালমতো ব্যবস্থা মাত্র হাতে গোনা কয়েকটি জায়গায় রয়েছে। দেহ সংরক্ষণের জন্য দমদমবাসীদের ভরসা করতে হয় কলকাতার উপর। তবে এবার এই ব্যবস্থা নিয়ে আসছে খোদ দক্ষিণ দমদম পুরসভা।
দক্ষিণ দমদম পুরসভা সূত্রের খবর, অনেক আগেই এই পরিকল্পনা করা হয়েছিল। এ বার সেটি কার্যকর হতে চলেছে। তবে বড় আকারে ওই পরিকাঠামো গড়ে তোলা এখনও সম্ভব হয়নি। এর জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিতকরণের কাজ চলছে। অর্থের সংস্থান হলে পূর্ণ পরিকাঠামো গড়ে তোলা হবে। আপাতত কারও প্রয়োজন হলে সুলভে ফ্রিজ়ার ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
