kolkata

3 years ago

Partha Chatterjee Happy New Year to Behala people: বেহালাবাসীকে নববর্ষের শুভেচ্ছা ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থর

Partha Chatterjee Happy New Year to Behala people
Partha Chatterjee Happy New Year to Behala people

 

কলকাতা, ১৩ এপ্রিল  : বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ১৪ জনকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। এদিন আদালতে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বিধানসভা এলাকার মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বেহালাবাসীকে নববর্ষের শুভেচ্ছা।’ এদিন সাংবাদিকরা তাঁকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলের মর্যাদা হারানো নিয়েও প্রশ্ন করেন। কিন্তু সেই প্রশ্নের জবাবে নিরুত্তর থাকেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। পাশাপাশি সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়ে দেন কুন্তল ঘোষকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাপ দিচ্ছে বলে যে অভিযোগ উঠছে সেই বিষয়টি নিয়েও। সেই প্রশ্নের জবাবেও মুখ খোলেননি পার্থ।

এর আগে সংবাদমাধ্যমের সামনে কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাপ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে। সেই প্রসঙ্গে পার্থকে প্রশ্ন করা হলে তিনি চুপ থাকেন। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। মন্ত্রিসভা থেকেও তাঁকে বাদ দেওয়া হয়। তবে দলের পদ থেকে সরিয়ে দিলেও তিনি তৃণমূলে রয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আদালতে তোলা হয়েছে সুবিরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহাকেও।


You might also like!