kolkata

3 years ago

WB SSC Scam : অভিষেকের নাম বলতে চাপ দিচ্ছেন তদন্তকারীরাঃ কুন্তল

Kuntal Ghosh
Kuntal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ একটি আইনজীবী মারফত আলিপুর আদালতের বিচারককে চিঠি দিয়ে জানিয়েছেন অভিযোগ করেছেন যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এই কাণ্ডে ধৃত তাপস মণ্ডলকে আদালত চত্বরে প্রশ্ন করা হয়, ‘‘কোনও প্রভাবশালীর নাম প্রকাশ্যে আনবেন?’’ উত্তরে তাপস বলেন, “ওর কাছেই নতুন নাম শুনুন।” সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়, “কার কথা বলছেন?” তাপস সংক্ষিপ্ত উত্তর দিয়ে বলেন, “কুন্তল, কুন্তল।”

তাপস এই মন্তব্য করার কিছু সময় পরেই ‘প্রভাবশালী’র নাম প্রকাশ্যে আনলেন কুন্তল।তিনি বলেন, “আগে যে বক্তব্য রেখেছিলাম, সেটাই লিখিত আকারে মহামান্য বিচারককে জানিয়েছি।’’সাংবাদিকরা কুন্তল কে প্রভাবশালীর প্রসঙ্গে জিজ্ঞাসা করলে বলেন-“অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য আমায় চাপ দেওয়া হচ্ছে। আদালতকে চিঠি দিয়ে সবটা জানিয়েছি।”

এর আগেও কুন্তল অভিষেকের দিকে ইঙ্গিত করে মন্তব্য করছেন। দাবি করেছেন, তাঁকে ‘চাপ’ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে প্রকাশ্যে এনেছেন নিয়োগ দুর্নীতিতে যুক্ত একাধিক ব্যক্তির নাম।

You might also like!