
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিলোত্তমায় ফের আগুন আতঙ্ক! সোামবার সকালে ট্যাংরার তিলখানার কাছে একটি প্লাস্টিকের কারখানা এবং তার লাগোয়া স্টোররুমে ওই আগুন লাগে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। দমকল বাহিনী সূত্রে খবর, দুপুর ১২টা পর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে ১০ টি দমকলের ইঞ্জিন চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রনে আনার।
কী করে ওই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।দমকল বাহিনী ও কারন অনুসন্ধানে তৎপর নয়, আপাতত তারা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলে এ ব্যাপারে তদন্ত শুরু হবে।
বিধ্বংসী আগুনে ইতিমধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। দমকলবাহিনীর পাশাপাশি স্থানীয় মানুষজনও আগুন নেভাতে তৎপরতা দেখেচ্ছেন বলে সূত্রের খবর।
