kolkata

3 years ago

Dilip Ghosh : "আমাদের রাজ্যে ভুয়ো সরকার চলছে, শুধু আওয়াজের ওপর আছে"— দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ২৬ ডিসেম্বর: করোনা নিয়ে নতুন উদ্বেগের মধ্যে বাগবাজার টিকা ভাণ্ডারে অমিল কোভিশিল্ড ও করবেভ্যাক্স প্রতিষেধক। এ নিয়ে সোমবার ককাতায় মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমাদের রাজ্যে ভুয়ো সরকার চলছে। শুধু আওয়াজের ওপর আছে।”

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভ্যাকসিন ভাঁটা। সতর্কতা হিসেবে টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অথচ এই পরিস্থিতিতে বাগবাজারের সেন্ট্রাল স্টোরে মজুত নেই কোভিশিল্ড ও করবেভ্যাক্স প্রতিষেধক। তবে কোভ্যাক্সিনের ৪৫ হাজার ৯৭০টি ডোজ মজুত রয়েছে।

বাগবাজারে প্রতিষেধক ভাঁটা নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'কেন্দ্র পাঠাচ্ছে। এখানে নেই কেন? নিচ থেকে ওপর খতিয়ে দেখা উচিত। কেন্দ্র কোথাও অভাব রাখেনি। চীন ভুয়ো প্রতিষেধক দিয়েছে। তাই বিপদ বেড়েছে। আমাদের রাজ্যে ভুয়ো সরকার চলছে। শুধু আওয়াজের ওপর আছে। অনেকে এখনও একটাও প্রতিষেধক নেননি। তাদের সরকারের বোঝান উচিত।'

You might also like!