Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Dengue: রাজ্যের পুর-এলাকায় ডেঙ্গি কমলেও বদল নেই দমদমে! পরিস্থিতির কথা জানতে রিপোর্ট তলব

Dengue at Dumdum (Symbolic Picture)
Dengue at Dumdum (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাপমাত্রা কমতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন স্থানের। ফলে রাজ্যের সব পুর-এলাকায় কমতে শুরু করেছে ডেঙ্গির সংক্রমণ। কিন্তু পরিস্থিতির বিশেষ পরিবর্তন নেই দমদমে। 

স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুর-এলাকায় ডেঙ্গি সংক্রমণের হার বর্তমানে নেমে এসেছে ৬.৭৫ শতাংশে। পাশের বিধাননগরেও সংক্রমণ নেমেছে ৫.৪৭ শতাংশে। অথচ দক্ষিণ দমদমে তা এখনও ১১.৫৭ শতাংশ। কেন এই পরিস্থিতি, তা জানতে পুরসভার কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর। পরিস্থিতি মোকাবিলায় নজরদারি আরও বাড়ানোর কথাও বলা হয়েছে।

পুরসভা মারফত জানা যাচ্ছে, দক্ষিণ দমদমে গত সাতদিনে ৬০ জনের ডেঙ্গি পজিটিভ রিপোর্ট এসেছে। যার মধ্যে পুর-হাসপাতালে ১২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪ জন ভর্তি। চলতি বছরের শুরু থেকে বুধবার পর্যন্ত দক্ষিণ দমদমে আক্রান্তের সংখ্যা ২৭৭৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। পুরকর্তারা রোগের বাড়বাড়ন্তের জন্যে মূলত তিনটি বিষয়কে দায়ী করছেন।

You might also like!