kolkata

3 years ago

Kolkata News : জমজমাট বিকিকিনি চৈত্র সেলে, বাঙালির বছর শেষের কেনাকাটায় জমে উঠেছে সমস্ত বাজার

Chaitra Sale
Chaitra Sale

 

কলকাতা, ৮ এপ্রিল : পয়লা বৈশাখে সেজে ওঠা এখন শুধুই সময়ের অপেক্ষা, তার আগে ‘চৈত্র সেলে’ চলছে বাঙালির বছর শেষের কেনাকাটা। হাতিবাগান থেকে গড়িয়াহাট-কলকাতার সমস্ত বাজারেই জমজমাট ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। গড়িয়াহাটের ফুটপাথ অথবা হাতিবাগানের মার্কেটে বিগত কয়েকদিন ধরেই দেখা গিয়েছে চেনা ছবি। বছরের বিশেষ কিছু সময়ে এই সমস্ত দোকানে ভিড় বাড়ে ঠিকই, তবে চৈত্র সেলের ব্যাপারটা ঠিক আলাদা।


কলকাতা তথা রাজ্যজুড়ে চলছে চির চেনা ‘চৈত্র সেল’। বিশেষ ছাড়ের পার্বণ। বাঙালির নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে পয়লা বৈশাখের আগের এই কেনাকাটা। রীতি, বছরের প্রথম দিন নতুন পোশাক পরবে সকলে। সেজে উঠবে বাড়ি। নতুন জামা পাবেন বাড়ির বিগ্রহও। উপহার পাবেন কাছের মানুষজন। যদিও বিক্রেতাদের মত, এখন আর সেভাবে জমে না বছর শেষের বাজার। বছরভর অনলাইন বিকিকিনিতে অভ্যস্ত হয়ে উঠেছেন সকলে। তা সত্ত্বেও, গরমের উপযোগী টুকিটাকি জামাকাপড় থেকে উপহারসামগ্রী কিনতে এখনও ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

You might also like!