
কলকাতা, ১৭ অক্টোবর: কলকাতার উপকণ্ঠে দমদমে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি দুর্গাপুজো মণ্ডপ। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ দমদমের নেতাজি সংঘ ক্লাবের সদস্যরা জানতে পারেন তাদের পুজো মণ্ডপে আগুন লেগেছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে, দমকলের এক ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে এলেও, পুড়ে গেছে প্যান্ডেলের কাপড়, কাঠামো।
পুজোর আগে মণ্ডপ পুড়ে যাওয়ায় মাথায় হাত উদ্যোক্তাদের। পুজো উদ্য়োক্তাদের প্রশ্ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পরও আগুন লাগল কী করে? দমদম থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।
