
কলকাতা, ২৫ ডিসেম্বর : আজ বড়দিন। তবে রাজ্য সরকারের তরফে আগামীকাল সোমবার অর্থাৎ ২৬ ডিসেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ওই দিন ছুটির জন্য স্বাভাবিক দিনে যত সংখ্যক মেট্রো পরিষেবা থাকে, তার চেয়ে কম সংখ্যক মেট্রো চালানো হবে। রবিবার তেমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে।
সাধারণত শনিবার ও রবিবার ছাড়া নর্থ সাউথ করিডোর বা ব্লু লাইনে চলে ২৮৮টি মেট্রো। তবে সোমবার সেই জায়গায় ২৩৪টি (১১৭ আপ ও ১১৭ ডাউন) পরিষেবা চালানো হবে। পরিষেবা শুরু হবে সকাল ৬.৫০ মিনিট থেকে এবং রাতে শেষ মেট্রো পাওয়া যাবে ১০.৩৫ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬.৫০ মিনিটে । দমদম থেকে কবি সুভাষ অবধি যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে ৬.৫০ মিনিটে । দমদম থেকে দক্ষিণেশ্বর অবধি যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে ৬.৫৫ মিনিটে । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭.০০ মিনিটে।
আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.২৮ মিনিটে । কবি সুভাস থেকে দক্ষিণেশ্বর অবধি যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯:৩০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ অবধি যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯:৪০ মিনিটে । কবি সুভাষ থেকে দমদম অবধি যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯:৪০মিনিটে। ইস্ট-ওয়েস্ট করিডোরে ওইদিন মেট্রো পরিষেবার সূচি অপরিবর্তিত থাকবে।
