
কলকাতা, ১৫ জানুয়ারি : রবিবার সকাল থেকে কুয়াশায় ঢাকল রাজ্য। এদিন কলকাতাতেও ভোর থেকে ঘন কুয়াশা ছিল। যার জেরে দৃশ্যমাতা কম। রাস্তায় যানবাহনের গতি কম ছিল। ট্রেন দেরিতে চলেছে। কুযাশা থাকায় সেভাবে শীত অনুভূত হয়নি। আজ রবিবার মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে ব্যাপক ভিড়। ভোর থেকে ছুটির দিনে গঙ্গাসাগরগামী গাড়ি দেখা গিয়েছে রাস্তায়। এদিন গঙ্গাসাগরে পুণ্যার্থীরা স্নান করার জন্য ভোর থেকে জড়ো হন।
গতকালই তাপমাত্রার পরদ চড়ে যায়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। মকরসংক্রান্তিতে যে তাপমাত্রা ছিল কয়েক দশকে সর্বোচ্চ। এত ঊষ্ণ পৌষ সংক্রান্তি দেখা যায়নি। অনেককে সোয়েটার, শীত পোশাক খুলে হাতে করে বাসে, গাড়িতে নিয়ে যেতে দেখা গিয়েছে।
এদিন পৌষ মাসের শেষ দিন। বাড়িতে বাড়িতে খিচুড়ি, পীঠে হয়। লক্ষ্মী মাসও বলেন অনেকে পৌষ মাসকে। সেজন্য আজ ঘরে-ঘরে একটি বিশেষ দিন। সকাল বেলাতে সব্জির হাটগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। দূর গ্রাম কলকাতা ও কলকাতা শহর লাগোয়া সব্জি বাজারে ভোর থেকেই ছোট গাড়িতে করে সব্জি বিক্রির জন্য নিয়ে আসতে দেখা গিয়েছে।
