kolkata

3 years ago

Darjiling And Ghum : ১ মার্চ থেকে দার্জিলিং-ঘুমের মধ্যে ৪টি স্পেশাল জয়রাইড, ৩০ জুন অবধি থাকবে পরিষেবা

Darjeeling And Ghum
Darjeeling And Ghum

 

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি  : যাত্রী সংখ্যা কম হওয়ায় এনজেপি-দার্জিলিংয়ের মধ্যে চলাচলকারী এসি স্পেশাল হেরিটেজ টয়ট্রেন আগামী ১ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের কথা মাথায় রেখে দার্জিলিংয়ে ডিজেল ইঞ্জিনে চারটি স্পেশাল জয়রাইড চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকদের দাবি পূরণের লক্ষ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পয়লা মার্চ থেকে ৩০ জুন দার্জিলিং ও ঘুমের মধ্যে প্রতিদিন চারটি ডিজেল স্পেশাল জয়রাইডস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া প্রত্যেকটি জয়রাইডে একটি করে অতিরিক্ত ফার্স্ট ক্লাস চেয়ার কার সংযোজন করা হবে। চারটি ডিজেল স্পেশাল জয়রাইডে থাকবে ০৩টি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত চারটি ডিজেল ইঞ্জিন চালিত জয়রাইড দার্জিলিং ও ঘুমের মধ্যে চলবে। চারটি ডিজেল স্পেশাল জয়রাইডে থাকবে তিনটি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার। দু’টি কোচে ৩০টি করে এবং একটি কোচে ২৯টি আসন থাকবে। ১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত ৫২৫৯৪, ৫২৫৯৬, ৫২৫৯৮, ৫২৫৪৪ নম্বর জয়রাইডে একটি করে অতিরিক্ত ফার্স্ট ক্লাস চেয়ার কার সংযোজন করা হবে। ডিজেল স্পেশাল প্রথম জয়রাইডটি দার্জিলিং থেকে ৯টা ২০ মিনিটে রওনা দিয়ে ঘুমে পৌঁছবে ১০টা ৫ মিনিটে। ট্রেনটি ঘুম থেকে আবার ১০টা ২৫ মিনিটে রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে ১০টা ৫৫ মিনিটে।

You might also like!