Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Rainfall in kolkata: শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, ৭৬ মিলিমিটার বৃষ্টিতে ভিজল কলকাতা

Cyclone Remal lost power, Kolkata was drenched with 76 mm of rain
Cyclone Remal lost power, Kolkata was drenched with 76 mm of rain

 

কলকাতা, ২৭ মে: শক্তি হারিয়ে ''রেমাল'' এখন সাধারণ ঘূর্ণিঝড়! হারিয়েছে শক্তি, পরিণত হয়েছে সাধারণ ঘূর্ণিঝড়ে। রেমাল-এর তান্ডবে রাতে কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৬ মিলিমিটার। সোমবার সকালেও বৃষ্টি চলছে, তবে হালকা। ঘূর্ণিঝড়ের জেরে কলকাতায় ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া।

রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার একাংশ। নানা জায়গায় ছিঁড়ল বিদ্যুতের তার। বিদ্যুতের খুঁটি উপড়েও বিপর্যয় বিভিন্ন জায়গায়। কলকাতার পার্কসার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর-সহ নানা স্থানে হাঁটুজল জমে। রেমালের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ বহু রাস্তাঘাট। বিদ্যুতের তার, খুঁটি ছিঁড়ে নানা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন।

সোমবার সকালে বৃষ্টি হলেও কলকাতায় ঝড়ের দাপট সেই অর্থে নেই। তবে এখনও ঝোড়ো হাওয়া বইছে ফ্রেজারগঞ্জ ও বকখালিতে। বৃষ্টি হচ্ছে ক্যানিংয়ে। সোমবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, কুলতলি বিদ্যুৎবিচ্ছিন্ন। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। গাছ ভেঙে পড়ে বিপর্যস্ত সাগরদ্বীপ। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

You might also like!