kolkata

3 years ago

Madan Ghosh Passed Away : প্রয়াত হলেন প্রবীণ সিপিএম নেতা মদন ঘোষ

Veteran CPM leader Madan Ghosh
Veteran CPM leader Madan Ghosh

 

কলকাতা, ২১ এপ্রিল : দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন প্রবীণ সিপিএম নেতা মদন ঘোষ। শুক্রবার সকাল ৭.১০ মিনিটে বর্ধমানের বাড়িতেই প্রয়াত হন তিনি। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে প্রবীণ এই নেতার বয়স হয়েছিল ৮১ বছর।

দীর্ঘ দিন ধরে অবিভক্ত বর্ধমান জেলায় দলের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন প্রবীণ এই নেতা। দলের প্রাক্তন বিধায়ক, বর্ধমান জেলার প্রাক্তন সভাধিপতি মদন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যও হয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করে দলের প্রবীণ নেতা রবীন দেব বলেন, “যে সমস্ত মানুষের পরিশ্রম এবং নিষ্ঠার জোরে দল রাজ্যের ক্ষমতায় এসেছিল, প্রয়াত মদন ঘোষ তাঁদের মধ্যে অন্যতম। তাঁর মৃত্যু বাম রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

You might also like!