Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

CPI (M) :কলকাতার পঞ্চসায়রে বন্দুকের বাঁটে প্রহৃত সিপিআই (এম) কর্মী, থানায় অভিযোগ দায়ের

CPI (M) worker attacked at gunpoint in Kolkata's Panchsayr, complaint lodged at police station
CPI (M) worker attacked at gunpoint in Kolkata's Panchsayr, complaint lodged at police station

 

কলকাতা, ২৩ মে : কলকাতার পঞ্চসায়র থানা এলাকায় সিপিআই (এম) কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এছাড়াও মহিলা সিপিআই (এম) সমর্থককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতের ঘটনা। সিপিআই (এম) সূত্রের খবর, বুধবার রাতে কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভগৎ সিং কলোনিতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

অভিযোগ, বাড়িতে চড়াও হয়ে সিপিআই (এম) কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারে তৃণমূলের গুন্ডাবাহিনী। রাতেই পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করেছেন যাদবপুর লোকসভা আসনের সিপিআই (এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য। পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে।


You might also like!