kolkata

3 years ago

Mock Drill : কোভিড মোকাবিলায় মক ড্রিল কলকাতাতেও, প্রস্তুতি খতিয়ে দেখছে তিনটি সরকারি হাসপাতাল

Covid Mock drill in kolkata
Covid Mock drill in kolkata

 

কলকাতা, ২৭ ডিসেম্বর : কোভিড-১৯ মোকাবিলায় কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখতে কলকাতাতেও কোভিড মোকাবিলার মহড়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার কলকাতার তিনটি সরকারি হাসপাতালে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখা হয়। আগামী দিনে যদি কোভিডের সংক্ৰমণ বাড়ে, তা মোকাবিলার জন্য শহরের হাসপাতালগুলি কতটা প্রস্তুত, মহড়ার মাধ্যমে তা দেখে নেওয়া হয় এদিন।

মঙ্গলবার কলকাতার যে ৩টি হাসপাতালে মহড়ার আয়োজন করা হয়, সেগুলি হল বেলেঘাটা আইডি হাসপাতাল, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল এবং এমআর বাঙ্গুর হাসপাতাল। মোট ৩ দিন ধরে মহড়া চলবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। কোভিড মোকাবিলার জন্য হাসপাতালে পর্যাপ্ত শয্যা, চিকিৎসক, নার্স-সহ সমস্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা, অ্যাম্বুল্যান্সের সংখ্যা, করোনা পরীক্ষার পরিস্থিতি, মেডিক্যাল অক্সিজেন এবং টেলিমেডিসিন পরিষেবার বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে।


You might also like!