kolkata

2 years ago

Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খুব একটা উন্নতি হয়নি, চলছে ডাক্তারি পরীক্ষা

Chief Minister's health has not improved much, medical examination is going on
Chief Minister's health has not improved much, medical examination is going on

 

কলকাতা, ২৯ জুন  : খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার উত্তরবঙ্গ সফর সেরে ফেরার সময়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হেলিকপ্টারের জরুরি অবতরণ করার সময়ে তাঁর চোট লাগে। ৭২ ঘণ্টার বেশি পার হয়ে গেলেও তার স্বাস্থ্যের খুব একটা উন্নতি হয়নি।

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বুধবার চিকিৎসকদের একটি টিম ও একজন ফিজিওথেরাপিস্ট মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে দেখেছেন। দু’ঘণ্টা ধরে তাঁর ফিজিওথেরাপি সেশন চলেছে। তাঁকে ওষুধপত্র দেওয়া হয়েছে। সেই সঙ্গে এও পরামর্শ দেওয়া হয়েছে যাতে আপাতত চলাফেরা সীমিত রাখেন তিনি। বৃহস্পতিবার আবারও তার ডাক্তারি পরীক্ষা করা হবে। এর জন্য এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের একটি দল পৌঁছবে তাঁর কালীঘাটের বাড়িতে। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান এবং একজন ফিজিওথেরাপিস্ট মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছেন।

মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রীর এমআরআই করানো হয়। তার পা ও কোমরের বাইরের অংশে জয়েন্টে আঘাত দেখা গেছে। চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও তিনি তাতে রাজি হননি। হুইলচেয়ারে বসতেও প্রস্তুত ছিলেন না মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পায়ে আপাতত বিশ্রাম প্রয়োজন বলে সাফ জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তার হাঁটতে সমস্যা হচ্ছে। চিকিত্সকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী অন্তত এক সপ্তাহ খুব একটা হাঁটতে পারবেন না।

You might also like!