
কলকাতা, ১৬ ডিসেম্বর : আগামীকাল শনিবার থেকে পৌষ মাস শুরু। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী মেলাস্থলে এবারও পৌষমেলা হচ্ছে না। তবে সামনে এখন রাজ্যের গঙ্গাসাগর মেলা। যেখানে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম হবে। করোনা পর্ব মেটার পর এবার গঙ্গাসাগর মেলা অতীতের ভিড় ছাপিয়ে যেতে পারে স্বাভাবিকভাবেই। কারণ, গত দুবছর করোনার জন্য সেভাবে পুণ্যস্নানের সুযোগ পাননি ভক্তরা। তাই এই মেলার আয়োজনে কোনওরকম যাতে খামতি না থাকে সেজন্য সচেষ্ট প্রশাসন। আগামী ২১ ডিসেম্বর গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ওই বৈঠকে রাজ্যের সব দফতরের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। নবান্নের এই বৈঠকে প্রতিবারের মতো মেলা নিয়ে মুখ্যমন্ত্রী বেশ কিছু নির্দেশ দিতে পারেন। কারণ, এই মেলা আয়োজনের দিক নির্দেশ তিনি ঠিক করে দেন প্রতিবারই। গঙ্গাসাগর মেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। বিভিন্ন জেটি ঘাটগুলিতে নজরদারি বাড়াতে হবে। ভিড় বাড়লে তার আয়োজনের বহরও বাড়বে
