kolkata

2 years ago

Rally on Howrah Bridge Today:টোটোচালকদের মিছিলে স্তব্ধ হাওড়া ব্রিজ থেকে মধ্য কলকাতা

Howrah Bridge is stuck in procession of rickshaw pullers
Howrah Bridge is stuck in procession of rickshaw pullers

 

কলকাতা, ১০ অক্টোবর,  : রুট ভেঙে অটো পর্যায়ক্রমে বন্ধ করতে উদ্যোগী হয়েছে পুলিশ-প্রশাসন। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টার কিছু পর থেকেই হাজার হাজার টোটোচালক এবং মোটর ভ্যান চালকের মিছিল বার হয়। বন্ধ হয়ে যায় ব্রাবোর্ন রোড।

দিনের ব্যস্ত সময়ে হঠাৎই থমকে যায় হাওড়া ব্রিজ থেকে মধ্য কলকাতার বিস্তৃত এলাকা। ফলে বন্ধ হয়ে যায় কলকাতায় প্রবেশের অধিকাংশ রাস্তা। শহরতলি থেকে কলকাতার ঢোকার মূল প্রবেশপথ এই হাওড়া ব্রিজ। তার পরেই বড়বাজার এবং ব্রাবোর্ন রোড।

টোটোচালকদের মিছিল সেই হাওড়া ব্রিজ হয়েই ব্রাবোর্ন রোড ফ্লাই ওভার ধরে এগোতে শুরু করে। যার ফলে হাওড়ায় আসার গাড়ি আটকে যায় ব্রাবোর্ন রোডে। হাওড়া ব্রিজেও সার দিয়ে দাঁড়িয়ে পড়ে বাস, ট্যাক্সি, অন্যান্য গাড়ি। একে পুজোর বাজার করার ভিড়, তার উপর অনেকে কর্মস্থলেও যান এই সময়ে। মিছিলের জন্য হওয়া তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

হাওড়া ব্রিজ ধরে চলা ওই টোটোচালকদের মিছিলে রয়েছেন কম করে ১৫-১৬ হাজার মানুষ। প্রত্যেকেই হয় টোটো চালক নয়তো মোটর ভ্যান চালক। সরকারি লাইসেন্স এবং জাতীয় সড়কে গাড়ি চালানোর অনুমতি— মূলত এই দুই দাবি নিয়েই মঙ্গলবার পথে নেমেছে তারা। গন্তব্য পরিবহণ ভবন। মিছিলের নাম দেওয়া হয়েছে ‘পরিবহণ ভবন চলো’ অভিযান।


You might also like!