kolkata

3 years ago

Abhishek receives letter from CBI: অভিষেককে আবার চিঠি সিবিআইয়ের, ভুল শুধরে নতুন করে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশনামায় বলেছিলেন, প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা।

 বিচারপতির সেই ‘পর্যবেক্ষণ’কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলায় হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। তার পরেও সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে চিঠি পাঠায়। যার তীব্র নিন্দা করেছিল তৃণমূল।

এর পরেই মঙ্গলবার সকালে সিবিআই আরও একটি চিঠি পাঠিয়ে অভিষেককে জানায়, সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই নোটিস স্থগিত রাখা হল।উল্লেখ্য, এর আগের চিঠিতে তৃণমূল নেতা অভিষেককে তলব করে সিবিআই বলেছিল, মঙ্গলবার বেলা ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাঁকে। দ্বিতীয় চিঠিতে তার ব্যাখ্যাও দিয়েছে সিবিআই।

 অভিষেককে জেরা প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের নির্দেশে সোমবারই অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। জানিয়েছিল, কুন্তলের চিঠির বিষয়ে অভিষেককে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল। তার কিছু ক্ষণের মধ্যেই জানা যায়, অভিষেকের কাছে সিবিআইয়ের সমন পৌঁছেছে।

পরে অভিষেক একটি টুইট করে লেখেন, তাঁকে হেনস্থা করতেই এই সমন। এই সমনের মাধ্যমে সিবিআই ও ইডিকে ব্যবহার করতে গিয়ে আদালত অবমাননা করে ফেলেছে বিজেপি। ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও ১৬ এপ্রিলের চিঠি ১৭ তারিখ দুপুর পৌনে দু’টোর সময় সেই চিঠি পৌঁছে দেওয়া হয় সাংসদের কাছে। 

You might also like!