Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

2 years ago

Anubrata Mondal:কেষ্ট-ঘনিষ্ঠ শিক্ষা ব্যবসায়ী মলয়কে ডেকে পাঠাল সিবিআই

Prisoner Anuvrata Mondal (left), Malay Peet (right)
Prisoner Anuvrata Mondal (left), Malay Peet (right)

 

কলকাতা, ২২ ফেব্রুয়ারি : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এ বার ডেকে পাঠানো হল বোলপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিটকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে বৃহস্পতিবারই তাঁকে কলকাতার অফিসে হাজিরা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে তিহাড় জেলে বন্দি রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী মলয় কেষ্ট মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। দু’জনের ঘনিষ্ঠতা ছিল যথেষ্টই। এমন কি কেষ্ট যে গাড়িতে ঘুরতেন, সেই গাড়িটিও ছিল আদতে মলয়ের নামে। গরু পাচার মামলায় মলয়কে আগেও একাধিক বার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এ বার মলয় সিবিআইয়ের তলবি নোটিস পেলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। সূত্রের খবর, বৃহস্পতিবারই তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।


You might also like!