kolkata

2 years ago

Rajiv sinha: রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিচারপতির

Rajiv Sinha (File Picture)
Rajiv Sinha (File Picture)

 

কলকাতা, ২৬ জুন: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ করে এবার মামলা হল কলকাতা হাইকোর্টে। এই মামলায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারী আইনজীবী। সোমবার মামলাটি দায়ের করেছেন আইনজীবী নবেন্দু বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীবের নাম প্রথম প্রস্তাব করেছিল নবান্ন। তবে সেই প্রস্তাবে প্রথমে সিলমোহর দেয়নি রাজভবন। আরও দু’টি নাম পাঠায় রাজ্য। পরে অবশ্য রাজীবকেই রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগে সম্মতি দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গত ৭ জুন রাজীবকে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। যদিও, রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীবের নিয়োগ নিয়ে প্রথম থেকেই সরব বিরোধীরা। এবার রাজীবের নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাইকোর্টে।


You might also like!