
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খানিকটা হলে ও স্বস্তিতে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মামলায় রক্ষাকবচ পেলেন আইএসএফ নেতা। আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলার পরবর্তী শুনানি ১৮ জুলাই। ততদিন তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না, জানিয়ে দিল বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ।
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ তুলেছেন ডোমকলের এক মহিলা। ধর্ষণ, জোর করে আটকে রাখার অভিযোগ ওই মহিলার। এই মামলায় এবার আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ।
ডোমকলের ওই মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি নেওয়া হয় মহিলার। বৃহস্পতবার দুপুরে ২২ নং মেট্রোলিটান ম্যাজস্ট্রেটের এজলাসে তিনি গোপন জবানবন্দি দেন। ওইদিন তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়। তবে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি।
বিপদ বুঝে তড়িঘড়ি আগাম জামিন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আরজির ভিত্তিতে আপাতত স্বস্তি পেলেম নওশাদ সিদ্দিকি।
