Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Srirampur-Newtown Bus Service : আজ থেকে বন্ধ শ্রীরামপুর-নিউটাউন রুটের বাস

Srirampur-Newtown bus Service (File Picture)
Srirampur-Newtown bus Service (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শ্রীরামপুর-নিউটাউন বাস বন্ধ হবার জেরে সমস্যায় পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। উল্লেখ্য, বুধবার ২৮৫ নম্বর রুটে শ্রীরামপুর-নিউটাউনের তিনটি বাস তুলে নেয় দুষ্কৃতীরা। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাচ্ছেন বাস মালিক ও সংগঠন। ইতিমধ্যেই উত্তরপাড়া ও বালি থানায় অভিযোগ দায়ের করেছে বাস মালিক সংগঠন। এই রুটে মোট ১৫টি বাস চলে। বাস বন্ধের ফলে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। সকাল থেকে বহু যাত্রী বাসে অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থেকে বাস পাচ্ছেন না।

তাঁরা জানাচ্ছেন, রাস্তায় বেড়িয়ে হঠাৎ বাস না পেয়ে বেশ সমস্যা হচ্ছে।কাটা সার্ভিসে গন্তব্যে পৌঁছোতে মোটার টাকা খরচ করতে হচ্ছে। প্রায় দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে। অপরদিকে, মালিক পক্ষের দাবি, তারা এক প্রকার বাধ্য হয়েই বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। বাস মালিক সংগঠনের সম্পাদক রঞ্জন প্রামাণিক হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ ৩টি বাস তুলে নিয়েছে। আগামীদিনে যদি আরও বাস যদি তোলে। তাই প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নেয়,তার জন্য এই বন্ধ। যদি প্রশাসন বাসগুলি উদ্ধার করে দেয় আজ,তাহলে আগামিকাল থেকে আবার বাস চালু হয়ে যাবে।”

প্রসঙ্গত, বহুদিন আগে শ্রীরামপুর থেকে বাগবাজার পর্যন্ত ৩ নম্বর রুটের বাস ছিল। ১৯২৭ সালে সেই রুট বন্ধ হয়ে যায়। এরপর রাজ্য সরকারের উদ্যোগে ২০১৮ সাল থেকে ২৮৫ নম্বর রুটে বাস চালু হয়। এই বাসটিতে শ্রীরামপুর, উত্তরপাড়া,কোন্নগর থেকে বহু যাত্রী সেক্টর ফাইভ,ইকোপার্ক,নিউটাউনে যাতায়াত করেন। গতকাল হঠাৎই বাস থেকে যাত্রীদের নামিয়ে, তিনটি বাস তুলে নেয় কয়েকজন দুষ্কৃতী। যদিও তাঁরা নিজেদের রিকভারি এজেন্সির এজেন্ট বলে। এরপর থেকেই আজ বাস বন্ধ রেখেছেন মালিকরা।

You might also like!