kolkata

3 years ago

Narada case নারদ মামলায় আদালতে হাজিরা ববি-শোভনের

Firhad Hakim(kolkata mayor), Sovan Chatterjee
Firhad Hakim(kolkata mayor), Sovan Chatterjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার আলিপুরের ব্যাঙ্কশাল আদালত  শুনানি ছিল নারদা মামলার (Narada Case )। এদিন আদালতে হাজিরা দেন ফিরহাদ (ববি) হাকিম (Firhad Hakim), শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। শোভনের সঙ্গে এদিন কোর্ট চত্বরে হাজির ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়। এই মামলার পরবর্তী শুনানি ৩১ জুলাই। নারদ মামলায় ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জাদের আগামী ৩১ জুলাই ফের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা।

এদিন কলকাতা নগর দায়রা আদালতে ফিহরাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় এবং আইপিএস সৈয়দ আনোয়ার হোসেন মির্জা হাজিরা দিলেও অনুপস্থিত ছিলেন মদন মিত্র। আইনজীবীর মাধ্যমে মদন জানান, পারিবারিক কারণে তিনি আদালতে হাজিরা দিতে পারবেন না।  সিবিআইয়ের তরফ থেকে বেশ কিছু নথি  জমা পড়েনি এখনও আদালতে। সেই সব নথি আদালতে দমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

উল্লেখ্য, বিধানসভা ভোটের পরেই নারদ মামলায় নড়েচড়ে বসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গ্রেফতার করা হয় ফিরহাদ হাকিম,  মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে। গ্রেফতার করা হয় সুব্রত মুখোপাধ্যায়কেও। বেশ কয়েকদিন জেলবন্দি থাকতে হয় তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের। পরবর্তীকালে সুব্রত মুখ্যোপাধ্যায়ের মৃত্যুও হয়। শোভন, মদন ও ফিরহাদকে তিনজনেরই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত। তবে শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জু করে আদালত।

You might also like!