kolkata

2 years ago

Private School Regulatory Commission Bill :বেসরকারি স্কুলের যথেচ্ছ বেতন নিয়ে রাজ্যকে প্রশ্ন বিজেপির

Education Minister Bratya Bose responded to the opposition on private school salaries
Education Minister Bratya Bose responded to the opposition on private school salaries

 

কলকাতা, ২২ আগস্ট : বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া বেতন বৃদ্ধি নিয়ে অনেকদিন ধরে অভিভাবকদের একাংশ সরব। এ নিয়ে একাধিক পথ অবড়োধও হয়েছে। বিষয়টি নিয়ে হাত গুটিয়ে বসে থাকে রাজি নন রাজনৈতিক দলগুলো।

মঙ্গলবার বিষয়টি নিয়ে সরকারপক্ষকে চাপে ফেলতে চেয়েছিল বিরোধী বিজেপি। কিন্তু দেখা গেল, নিজেদের প্রশ্নে পাল্টা চাপে পড়ে গেল তারাই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁদের জানালেন, এ ব্যাপারে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে সরকার। এ সংক্রান্ত পদক্ষেপের জন্য বিধানসভায় একটি বিল পাশ করানোও হবে। সরকার আশা, বিরোধীরা সে সময় ওই বিলকে বিনা বাক্যব্যায়ে সমর্থন করবেন।

বিলে বলা হয়েছে, কমিশন বেসরকারি স্কুলগুলির নেওয়া স্কুল ফিজ় বা বেতনের পরিমাণ নির্দিষ্ট করে দেবে। একই সঙ্গে ওই অর্থের অঙ্ক সরকারকেও জানাবে। এ ছাড়া অতিরিক্ত বেতন নেওয়া নিয়ে বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগও শুনবে এই কমিশন। সর্বোপরি, ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে রাজ্য সরকারের অনুমতিক্রমে প্রয়োজনে অভিযুক্ত স্কুলগুলির বিরুদ্ধে পদক্ষেপও করতে পারবে কমিশন।

বেসরকারি স্কুলগুলিতে ভর্তির জন্য মাত্রাছাড়া অর্থ নেওয়ার অভিযোগ উঠছিল দীর্ঘ দিন ধরেই। এই বিল আইনে পরিণত হলে বেসরকারি স্কুলের বেতন নিয়ে অভিভাবকদের দীর্ঘ অভিযোগের সমাধান হতে পারে বলে অনুমান।


You might also like!