Breaking News

 

kolkata

3 years ago

J P Nadda : ঠাসা কর্মসূচি নিয়ে কলকাতায় আগত জে পি নাড্ডা, বিমানবন্দরে উষ্ণ অভিবাদন দলীয় কর্মীদের

J P Nadda
J P Nadda

 

কলকাতা, ১৯ জানুয়ারি : মেয়াদ বৃদ্ধির পর একগুচ্ছ কর্মসূচি নিয়ে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার রাতে আগমণের পর বিমানবন্দরে জে পি নাড্ডাকে উষ্ণ অভিবাদন জানানো হয়। নাড্ডাকে বিমানবন্দরে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার, বিজেপি নেতা রাহুল সিনহা-সহ অন্যান্য বিজেপি নেতারা।

ঠাসা কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে এসেছেন নাড্ডা। রাজনৈতিক সভা করার পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠকও করবেন নাড্ডা। নাড্ডার সফরের মধ্য দিয়েই পশ্চিমবঙ্গে বিজেপির প্রচার অভিযান শুরু হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

You might also like!