
কলকাতা, ১৮ এপ্রিল : মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সভা করার কথা রয়েছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। বিজেপির দাবি, ঘোষিত কর্মসূচি। কিন্তু সোমবার কেশপুর থানার থেকে বিজেপিকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আপত্তির কথা।
যে জায়গায় সুকান্তর সভা হওয়ার কথা রয়েছে, সেই সভাস্থল নিয়ে আপত্তি রয়েছে পুলিশের। সভার ২৪ ঘণ্টা আগে যখন বিজেপির অন্দরে প্রস্তুতি শেষ পর্যায়ে, ঠিক সেই সময়ে সভাস্থল নিয়ে পুলিশি আপত্তি মোটেই ভালভাবে দেখছে না বিজেপি শিবির। এবার সেই সভা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। দুপুরই হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
