kolkata

2 years ago

Traffickers Tress in Kolkataকলকাতায় বড়সড় পাচারচক্রের হদিশ!গ্রেপ্তার ৪

Traffickers Tress in Kolkata (Symbolic Picture)
Traffickers Tress in Kolkata (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আনন্দপুর এলাকা থেকে শিশু চুরির ঘটনার তদন্তে নেমে, বড়সড় শিশুপাচার চক্রের হদিশ পেল কলকাতা পুলিশ। এই ঘটনারর সঙ্গে যুক্ত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  জেলা এবং কলকাতা থেকে শিশু চুরি করে কলকাতার দালালচক্রের মাধ্যমে বিক্রি করা হতো বলে প্রাথমিকভাবে অনুমান করছে তদন্তকারী দল। 

পুলিশ সূত্রে খবর, এক নিঃসন্তান দম্পতি লালনপালনের জন্য শিশু সন্তানের খোঁজ করেছিলেন। তাঁরা এক সদ্যোজাত শিশুকে খুঁজেও পান। একজন এসে তাঁদের শিশুকে তুলে দেন বলে জানা গিয়েছে। শিশুকে বাড়িতে নিয়ে গেলেও সন্দেহ হয় ওই দম্পতির মনে। তাঁরা নিজেরাই খোঁজ করতে গিয়ে বুঝতে পারেন, শিশুটিকে পাচার করা হয়েছে। তা বোঝমাত্রই আনন্দপুর থানার দ্বারস্থ হন দম্পতি।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এদের টার্গেট মূলত ফুটপাথের শিশুরা। জেলার বিভিন্ন জায়গা থেকে ফুটপাতের শিশুদের তুলে পাচার চক্রের সদস্যরা নিয়ে আসে কলকাতায়। সেখানেই দালালের মাধ্যমে বিক্রি করা হয়।গ্রেফতার হওয়া ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্র সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ।

You might also like!