Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Winter Marketing: শীতের পসরা নিয়ে তিলোত্তমায় হাজির ভুটিয়ারা, ঠান্ডার আমেজ না থাকায় বিকিকিনি মন্দ!

Bhutias appeared in Tilottama with the spread of winter
Bhutias appeared in Tilottama with the spread of winter

 

কলকাতা, ৩০ নভেম্বর: শহরে শীতের আমেজ এখনও সেভাবে অনুভূত হচ্ছে না, জমজমাট ঠান্ডাও উধাও। যদিও, এরই মধ্যে শীত বস্ত্র নিয়ে মহানগরীতে বিকিকিনির জন্য হাজির হয়েছেন ভুটিয়ারা। প্রতি বছরের মতো এ বারেও শীতের রকমারি পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়েছেন তাঁরা। কলকাতার ওয়েলিংটন এলাকায় শীতের রকমারি পোশাক, শোয়েটার, মাফলার, শাল নিয়ে হাজিরা হয়েছেন ভুটিয়ারা। নানা ধরনের শীতের পোশাকে সেজে উঠেছে ওয়েলিংটন চত্বর। জানুয়ারি শেষ পর্যন্ত থাকবেন ভুটিয়ারা।

প্রতিবারই তাঁরা আসেন, অন্যথা হল না এবারও। বেচাকেনায় এখনও পর্যন্ত উল্লেখযোগ্য প্রাপ্তি হয়নি তাঁদের, তার ওপর শীতের আমেজও উধাও। ফলে শীতবস্ত্র কেনার হিড়িকও পড়েনি মানুষের মধ্যে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বিকিকিনি হচ্ছে মন্দ। তবে, বিক্রেতাদের আশা, আগামী কিছু দিনের মধ্যে শহরে শীতের আমেজ বাড়লেই তাঁদের বিক্রিও বাড়বে। আপাতত সেই আশাতেই পার্বত্য এলাকা থেকে আসা এই বিক্রেতারা। অনলাইন ব্যবসার রমরমার সময় আজকাল, তা-ও ওয়েলিংটন পার্কের ভুটিয়াদের অস্থায়ী গরম জামার দোকানে অন্য টানে ছুটে আসেন ক্রেতারা।


You might also like!