
কলকাতা, ৫ জানুয়ারি : ডিএলএড কোর্সে ভর্তির প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ল। ২০২১-২৩ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ল। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত বাড়ল স্থগিতাদেশের মেয়াদ। ওইদিন পর্যন্ত কোন আবেদন পত্র গ্রহণ করতে পারবে না পর্ষদ।
২০২১-২৩ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তি কীভাবে? 'পিছনের দরজা দিয়ে ভর্তি নিচ্ছেন? এনসিটিই-র নির্দেশিকা অমান্য করেন কীভাবে?' পর্ষদকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি।আগেই ২০২১-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। আপাতত এই ভর্তি সংক্রান্ত কোনও আবেদন আর গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার এই ভর্তি সংক্রান্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
