Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Jyotipriyo Mallick : আরও ৭ দিন ইডি হেফাজতে বালু

Jyotipriyo Mallick (File picture)
Jyotipriyo Mallick (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেশন দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আরও ৭ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালেন ইডি-র আইনজীবী।কিন্তু সেই আবেদন খারিজ করে জ্যোতিপ্রিয় মল্লিককে আবারও সাত দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। সোমবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। শুনানি চলাকালীন তাঁকে আরও সাত দিন ইডি হেফাজতের আর্জি জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। শুনানি শেষে সেই আর্জিতে সায় দেন বিচারক। উল্লেখ্য, শুনানির সময় জ্যোতিপ্রিয় মল্লিকের তরফে জামিনের আবেদন করা হয়নি।  

বালুকে যে ফের ইডি হেফাজতের জন্য আর্জি করা হবে, তা আগেই জানা গিয়েছিল। এদিন শুনানির সময়ে ইডির আইনজীবী জানান, বালু তিন দিন হাসপাতালে ছিলেন। ফলে জিজ্ঞাসাবাদের পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। আর সেই কারণেই তাঁকে আরও সাত দিনের জন্য হেফাজতের আর্জি। ইডি-র যুক্তির প্রেক্ষিতে, জ্যোতিপ্রিয়র আইনজীবী দাবি করেন, আদালতের নির্দেশ সত্ত্বেও বালুর স্বাস্থ্য পরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে কোনও মেডিক্যাল বোর্ড গঠন করা হয়নি। ফলে তাঁর স্বাস্থ্য পরীক্ষায় গাফিলতি আছে বলে তিনি দাবি করেন। এর পাশাপাশি দ্রুত তদন্ত শেষ করারও আর্জি জানান বালুর আইনজীবী। ইডির আইনজীবী তার প্রেক্ষিতে বলেন, জ্যোতিপ্রিয় তিন দিন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। সেখান থেকে কম্যান্ড হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল।  

জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী দাবি করেন, 'প্রাক্তন খাদ্যমন্ত্রী রাজনৈতিক চক্রান্তের শিকার। ফাঁসানো হয়েছে তাঁকে।' সোমবার ব্যাঙ্কশাল আদালতে ঢোকার আগে জ্যোতিপ্রিয় বলেন, 'আমি মুক্ত। আমি মুক্ত। ইডি বুঝতে পেরেছে যে, আমি মুক্ত।' প্রাক্তন খাদ্যমন্ত্রী দাবি করেন, তাঁর কোনও দোষ নেই। ইডি অন্যায়, অনৈতিক কাজ করছে। তিনি বলেন, 'আমার বিশ্বাস, আদালত আমাকে মুক্তি দেবে।'


You might also like!