Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

2 years ago

Babul Supriyo : রদবদল নিয়ে এ বার মুখ খুললেন বাবুল এবং ইন্দ্রনীল

Babul Supriya - Indranil Sen
Babul Supriya - Indranil Sen

 

কলকাতা, ১৩ সেপ্টেম্বর  : রদবদল নিয়ে এ বার মুখ খুললেন রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন। বিদেশ যাওয়ার আগে মন্ত্রিসভার রদবদল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে পর্যটন দফতর থেকে বাবুল সুপ্রিয়কে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাবুলের বদলে পর্যটন দফতরের দায়িত্ব সরাসরি তুলে দেওয়া হয়েছে রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের দায়িত্বে থাকা মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাতে।

বিধানসভায় বাদল অধিবেশন চলাকালীনই বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেনের পর্যটন দফতর নিয়ে সংঘাত প্রকাশ্যে চলে এসেছিল। নবান্ন সূত্রের খবর, সেই কারণে বাবুল সুপ্রিয়কে সেই দফতর থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। বুধবার দীর্ঘ ফেসবুক পোস্ট করে সেই সংঘাতকে কার্যত শিলমোহর দিলেন বাবুল। একইসঙ্গে, নতুন দায়িত্ব পেয়ে যে তিনি খুশি, তাও জানিয়ে দিলেন তিনি।

ফেসবুকে দীর্ঘ পোস্টে বাবুল সুপ্রিয় লিখেছেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশমতো আমি এবং ইন্দ্রনীলদা নিজের নিজের দফতরের দায়িত্ব নিয়ে অবশ্যই নতুন উদ্যমে কাজ শুরু করছি । পাবলিক লাইফে থাকলে অবশ্যই কন্ট্রোভার্সির প্রেশার থাকবে । লেজেন্ডারি টেনিস প্লেয়ার বিলি জিন কিং বলেছেন, প্রেশার ইজ এ প্রিভিলেজ ।"

বাবুল সুপ্রিয় লিখেছেন, "আমরা আমাদের কথা বলেছি, এখন সে সব ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার সময়। আমার দুটি দফতর ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স এবং অচিরাচরিত শক্তি এই দুটির সঙ্গে পূর্বের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের যোগ আছে। দুটি দফতর নিয়ে আমি খুশি। আমি আমাদের নতুন পর্যটন মন্ত্রীকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অল দ্য ভেরি বেস্ট। আসুন, পশ্চিমবঙ্গের উন্নতির জন্য দু'জনে মিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করি ।"

এর পর সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাবুল বলেন, সারা জীবন তো একই দায়িত্ব না থাকতেই পারে। দল যেখানে যখন দায়িত্ব দেবে, সেটাই করার চেষ্টা করব। যখন টেবিলে আলোচনায় বসে মনে হয় যথেষ্ঠ সম্মান ও ভালবাসা পাচ্ছি না, আমি উদ্ধতভাবে সেই টেবিল ছেড়ে চলে যাই। অন্যদিকে প্রতিক্রিয়ায় ইন্দ্রনীল বলেন, “বাচ্চা ছেলে। বয়স কম। ও যা বলার বলেছে। সবে দলে এসেছে। আমরাও নিজেদের মত করে সবসময় ওকে দলে রাখার চেষ্টা করেছি।”

প্রসঙ্গত, কয়েকদিন আগে ইন্দ্রনীল সেন এবং বাবুল সুপ্রিয়র ঝগড়া প্রকাশ্যে আসার পর এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু'পক্ষই । কিন্তু এ দিনের ফেসবুক পোস্ট তাঁদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সত্যতা একদিকে যেমন প্রকাশ করল।


You might also like!