Breaking News

 

kolkata

3 years ago

Babu Ghat : মকর সংক্রান্তির পুণ্যস্নান উপলক্ষ্যে বাবুঘাট যেন মিনি গঙ্গাসাগর

Babu Ghat
Babu Ghat

 

কলকাতা,১২ ডিসেম্বর : প্রতিবছরই মকর সংক্রান্তির পুণ্যস্নানে ভিড় হয় গঙ্গাসাগরে । এই বছরও তার ব্যাতিক্রম নয় । কারণ কথাতেই বলে সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার । অপরদিকে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে কলকাতার গঙ্গাসাগর অর্থাৎ বাবুঘাটে। বৃহস্পতিবার বাবুঘাট জমজমাট সাধু সন্ন্যাসীদের ভিড়ে।

মকর সংক্রান্তির পুণ্যস্নান ইতিমধ্যেই গঙ্গাসাগরে হাজির হয়েছেন বহু পুণ্যার্থীরা । পুণ্য অর্জনে মকর সংক্রান্তির স্নানের জন্য গঙ্গাসাগর যাওয়ার আগে পুণ্যার্থীদের ভিড়ে জমেছে কলকাতার বাবুঘাটে । অন্যদিকে যারা বিভিন্ন কারণের জন্য গঙ্গাসাগর যেতে পারেননি তারা বাবুঘাটেই পুন্যের ঝুলি ভরাতে হাজির। গঙ্গাসাগরে যাওয়ার আগে বেশিরভাগ সন্ন্যাসী ও ভিনরাজ্যের তীর্থযাত্রীরা চলে আসে কলকাতার বাবুঘাটে। সাধুবাবা আর পূণ্যার্থীর ভিড়ে কলকাতার বাবুঘাটই যেনও হয়ে ওঠে মিনি গঙ্গাসাগর। বাবুঘাটে জমেছে ভিড় । তবে, সাধারণ মানুষকে সচেতন করতে ক্রমাগত প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছে।

গঙ্গাসাগর মেলার প্রধান আকর্ষণ নাগা সন্নাসীদের ভিড় যা জমে উঠেছে কলকাতার বাবুঘাটে। তাঁদের দেখতেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। গঙ্গাসাগর যাওয়ার আগে সাধুবাবাদের সবার ঠিকানা এখন বাবুঘাটই ৷ সাগরমেলা যাওয়ার মাঝপথে সাধুরা অনেকেই ডেরা ফেলেছেন বাবুঘাটের লাগোয়া মাঠে-ময়দানে । কেউ মত্ত ভক্তদের ভবিষ্যত নির্ধারণে কেউ বা কেউ গায়ে ছাই মেখে গাঁজায় টান দিতে আবার কেউ দুলছে দোলনায় । কেউ কেউ তো ব্যস্ত ভক্তদের সাথে ফিসফিসিয়ে কথা বলতে । সাধুবাবাদের কাণ্ডকারখানায় জমজমাট শীতের বাবুঘাট । তবে, কড়া নিরাপত্তায় বাবুঘাট । সিসিটিভি ক্যামেরায় যেমন চলছে কড়া নজরদারি, তেমনই মেডিকেল ক্যাম্প ও পর্যাপ্ত পানীয় জল ও মোবাইল শৌচাগার রাখা হয়েছে জরুরি ভিত্তিতে । প্রচুর তীর্থযাত্রী হাজির তাঁদের কথা মাথায় রেখে বাবুঘাট থেকে প্রচুর বাসের ব্যবস্থা করেছে রাজ্য পরিবহন নিগম । গঙ্গাসাগর উপলক্ষে বাবুঘাটে ভিড় চোখে পড়ার মত । কারণ সেখানে থেকেই ছাড়ছে সাগরমুখী বাস ।

You might also like!