Breaking News

 

kolkata

2 years ago

Dengue Impact on JU:যাদবপুরে ডেঙ্গিতে আক্রান্ত ৯ পড়ুয়ার অনলাইন পড়াশোনা চায় কর্তৃপক্ষ

Dengue Impact on JU
Dengue Impact on JU

 

কলকাতা, ২৮ সেপ্টেম্বর  : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকা প্রায় নয়জন ছাত্র ডেঙ্গিতে আক্রান্ত। বিষয়টি চিন্তায় ফেলেছে কর্তৃপক্ষকে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় চত্বরের বিভিন্ন অংশে সাফাইকাজে গতি আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি কলকাতা পুরসভার স্থানীয় কাউন্সিলার মিতালি ব্যানার্জিকে নিয়ে মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ যাদবপুরের এই চত্বরের বিভিন্ন অংশের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেন। এই অবস্থায় পুজোর ছুটির আগেই বিভিন্ন অংশে জল জমার প্রবণতা বন্ধ করার ব্যবস্থা করতে চাইছেন কর্তৃপক্ষ।

সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, ডেঙ্গিতে আক্রান্তদের অনলাইন ক্লাস করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কাউন্সিল বিভাগীয় প্রধানদের কাছ থেকে তাঁদের মতামত চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অতি সম্প্রতি রাজ্যপাল সিভিআনন্দ বোস অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে যাদবপুরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জানতে চান। বুদ্ধবাবু জানান, সব জায়গায় যে রকম হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও সেই রকম বাড়াবাড়ি হয়েছে। হস্টেলে যাতে পড়ুয়ারা না থাকে ভাল হয় এমন প্রস্তাব এসেছে। কারণ প্রতিটি পড়ুয়া অসুস্থ হলে তাঁদের দেখভাল করার মতো পরিষেবা আমাদের কাছে নেই। সেই কারণেই ভাবা হচ্ছে অনলাইন ক্লাসের বিষয়টি।” যাদবপুরের মেডিক্যাল সুপার বৃহস্পতিবার জানিয়েছেন, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে, পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে অনলাইনে ক্লাস করা যেতে পারে।


You might also like!