kolkata

3 years ago

Judge transfer in recruitment corruption case: নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি বদল হতেই, নতুন বিচারপতির কাছে কী আবেদন রাজ্যের

Supreme Court
Supreme Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিবিআই (CBI) তদন্ত বন্ধ হোক আদালতে (Court) দাবি জানালো রাজ্য। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা সমূহের দুটি মূল মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাস থেকে সরে বিচারপতি অমৃতা এজলাসে গিয়েছে। সেই সংক্রান্ত মামলার শুনানিতে, বৃহস্পতিবার ওই মামলার নতুন বিচারপতি অমৃতা সিনহাকে রাজ্যর তরফে আইনজীবী দাবি করেন, সিবিআই তদন্ত বন্ধ হোক, এই সিবিআই তদন্তের মাধ্যমে রাজ্যকে অনেক হয়রানী সহ্য করতে হয়েছে। তার দাবি ছিল সিবিআই তদন্তের এই নির্দেশ পুনর্বিবেচনা  করে দেখা হোক। সূত্রের খবর, রাজ্যের এই আবেদনের পর এই মামলার শুনানি আগামী সোমবার হবে বলে জানা গিয়েছে।

পাশাপাশি আরও একটি পিটিশন দাখিলা করে রাজ্য সরকারের আইনজীবী। যেখানে আইনজীবী সুদীপ্ত দাস আবেদন করেন সৌমেন নন্দীর যে মামলাটি ছিল, উক্ত মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ ছিল, সেই নির্দেশের উপর স্থগিতাদেশ তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট। ওই মামলা ঠিক কতদূর এগোল তা জানতে চেয়ে সিবিআই এর কাছে জিজ্ঞাসাবাদ করা হোক। এই মামলারও শুনানি পরের সপ্তাহে সোমবার।

You might also like!