
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২১ জুলাই-র মিটিং এ যাবার আগে উত্তেজনা কালিঘাটের পটুয়া পাড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে পুলিশের হাতে ধরা পড়ে এক সশস্ত্র যুবক।কালীঘাটে চার মাথার মোড়ে একটি গাড়ি আটকায় পুলিশ। গাড়ির মধ্যে ছুরি, ভোজালি রাখা ছিল। গাড়িতে পুলিশ লেখা স্টিকার। একটি কালো ছোট গাড়িতে আসেন এক যুবক। তাঁকে আটক করে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়।
সূত্রে খবর, ওই ব্যক্তির ব্যাগের ভিতর ভোজালি, আগ্নোয়াস্ত্র-সহ অন্যান্য অস্ত্রশস্ত্রও ছিল। গাড়ির সামনে পুলিশ লেখা একটি বোর্ড লাগিয়ে রেখেছিলেন তিনি। একরকম গায়ের জোরেই মুখ্যমন্ত্রীর বাড়ির লাগোয়া মিলন সংঘ ক্লাবের গেট দিয়ে গায়ের জোড়ে ঢুকতে চাইছিলেন তিনি। হাজরা রোড এবং হরিশ মুখার্জি স্ট্রিটের মোড়ে কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়েই গাড়ি নিয়ে ঢোকার মুখে আটক করা হয় ওই যুবককে।
কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, ‘‘এমন একটা দিনে এই ঘটনাটিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ওই ব্যক্তির সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল। জেরাায় তিনি নানারকম কথা বলছেন। এমনও বলছেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছিলেন। তা হলে তাঁর কাছে অস্ত্র ছিল কেন?’’
