kolkata

2 years ago

Again road accident in kolkata: কলকাতায় ফের পথ দুর্ঘটনা, দ্বিতীয় হুগলি সেতুতে যুবতীর প্রাণ কাড়ল বেপরোয়া লরি

Again road accident in kolkata (Symbolic Picture)
Again road accident in kolkata (Symbolic Picture)

 

কলকাতা, ৫ আগস্ট : কলকাতায় ফের দুর্ঘটনা, এবারও ঘাতক সেই লরি! শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুতে যুবতীর প্রাণ কাড়ল বেপরোয়া একটি লরি। ফ্লাইওভারে ওঠার মুখে ঘটে যায় দুর্ঘটনা। ওই যুবতী শহরের এক পাঁচতারা হোটেলের কর্মী। মৃত যুবতীর নাম সুনন্দা দাস। তিনি হাওড়ার নেতাজি সুভাষরোডের বাসিন্দা।

শুক্রবার রাতে স্কুটিতে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। ধর্মতলা অঞ্চলের এক পাঁচতারা হোটেলের পারচেজ ম্যানেজার পদে কর্মরত ছিলেন সুনন্দা। এক সহকর্মীকে আলিপুরে নামিয়ে দিয়ে হাওড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন সুনন্দা। তখনই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। রাত তখন ১১টা। খিদিরপুরের দিক থেকে স্কুটারে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিলেন ওই যুবতী। পুলিশ সূত্রে খবর, সেই সময় পিছন দিক থেকে একটি লরি যুবতীর স্কুটারে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, এতে তাঁর শরীরের একাংশ পিষে যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন কর্তব্যরত পুলিশকর্মীরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে ওই হোটেল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হেস্টিংস থানা ঘাতক লরিটিকে আটক করলেও পলাতক চালক।

You might also like!